দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতীক বরাদ্দ পাওয়ার পর হাতে লিফলেট নিয়ে নির্বাচনি প্রচারণায় নেমেছে নাটোরের প্রার্থীরা।
প্রতীক পাওয়ার পরপরই প্রথমে নৌকার প্রার্থীরা লিফলেট হাতে মাঠে নামলেও তার দুইদিন পর থেকে অন্য প্রার্থীদেরও প্রচারণায় নামতে দেখা যায়।
শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকার।
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের প্রতীকের লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ নৌকার প্রার্থীর সমর্থকরা তাদের প্রচারণায় বাধা দিচ্ছে। আর নৌকার প্রার্থী বলছেন কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। জনসমর্থনবিহীন এসব প্রার্থী এখন একা হয়ে পড়েছে জন্য এসব রটিয়ে বেড়াচ্ছে।
জেবি