দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির প্রত্যন্ত দুর্গম উপজেলা রাজস্থলীর বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি পথসভা, মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নৌকার প্রার্থী দীপংকর তালুকদার নির্বাচনি গণসংযোগে অংশ নেন।
রাজস্থলী উপজেলার ইসলামপুর ও বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্ন ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
গণসংযোগকালে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উপজেলার অনেক দুর্গম এলাকায় যোগাযোগ, কৃষিপণ্য, স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সব উন্নয়ন সম্ভব হয়েছে চুক্তি বাস্তবায়নের জন্য। তাই এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
দীপংকর তালুকদার আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া বাকি দুই প্রার্থীকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তাই ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে গিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেবেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেবি