দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বগুড়ায় প্রতি বছরের মতো জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বগুড়ার নিবাসী কিন্তু মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন পুলিশ পরিবারের এমন ১৪৫ জনকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএমের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান এমপি।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে স্নিগ্ধ আখতার পিপিএম ও আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার প্রমুখ।
জেবি