দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ সদর আসনের নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার সঙ্গে স্বতন্ত্র ট্রাক প্রতীকের।
এখানে নৌকার প্রার্থী হয়েছেন টানা পাঁচবারের এমপি ও দুইবারের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এবং তার মূল প্রতিদ্বন্দ্বী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু।
তারা উভয়ই প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত শহর এবং গ্রামের বিভিন্ন হাট বাজার ও রাস্তার মোড়ে মোড়ে নির্বাচনি পথসভা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। এ সময় তারা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু সদর উপজেলার শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র নদীর ব্রিজ পারের পাইকারি বাজারে এবং আশপাশের বিভিন্ন গ্রামে ভোট চান। এ সময় তার সমর্থিত জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে আজ সকালে শহরের নবীনগর কাঁচাবাজার এলাকা ও আশপাশে গণসংযোগ করেছেন নৌকা প্রতীকের হুইপ আতিউর রহমান আতিক। এ সময় তিনি তার ২৫ বছরের নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি