দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডামি নির্বাচন বর্জন ও অবৈধ সরকার এর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাকে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর শহর বিএনপি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কাজীর আখ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চন্দ্রা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ।
এ সময় বিএনপির নেতা-কর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।
বাংলার মাটিতে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এম