দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের প্রচার মাইক ভাঙচুর এবং প্রচার কাজে নিয়োজিত দুজনকে মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থকদের বিরুদ্ধে।
মারধরের শিকার দুজন হলেন সিএনজিচালক মো. হেলাল (২৬) ও মাইকম্যান মো. রোমান (৩৪)।
হামলার শিকার সিএনজিচালক হেলাল জানায়, বুধবার বিকেল থেকে সিএনজিতে মাইক লাগিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তারা। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তারা সিএনজি নিয়ে ভবেরচর কলেজ রোড এলাকায় কলিম উল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় গেলে ৮-১০ জন যুবক তাদের গতিরোধ করে।
এ সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। যুবকরা তাদের মারধর করে মাইক এবং মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা তাদের বাধা দিলে মাইক, মাইকের মেশিন এবং সিএনজির একটি লুকিং গ্লাস ভাঙচুর করে হামলাকারীরা। কোনোরকমে ছাড়া পেয়ে তারা গজারিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, ভুক্তভোগীদের অভিযোগ করতে বলা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
জেবি