দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মতিউর রহমান (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে এ লাশ উদ্ধার করে থানা পুলিশ।
মতিউর রহমান পোগলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের দুইবারের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের ফজর উদ্দিনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মতিউর রহমানের মুঠোফোনে কল আসে। পরে দুজন লোক এসে মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যায়। সকালে তার ছেলে বাবুল মিয়া তাকে খুঁজতে বাড়ি থেকে বের হন। পরে খবর পেয়ে রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে তার বাবার লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
জেবি