দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের সিরাজদীখানে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তল্লাশি করে দুটি চাইনিজ কুড়াল, তিনটি দা, পাঁচটি লোহাড় রড ও নীল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আট ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে পলাশ মিয়া (২৮), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো. মজিবুল হকের ছেলে মো. জাকির হোসেন (৩৫), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ. রব হাওলাদেরর ছেলে মো. শাকিল (২৩), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মালিয়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৩৬), শরিয়তপুর জেলার শখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে নুর মোহাম্মদ (৩২), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের ছেলে আহমেদ সবুজ (২৯), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩৯) ও বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ. রব হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪)।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সত্যতা স্বীকার বলেন,আটকৃত ডাকাতের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি অস্ত্র ও মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন।
জেবি