দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী সর্বাত্মক সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর শহর বিএনপি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কাজীর আখ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চন্দ্রা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ ও জেলা যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব।
এ সময় বিএনপির নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।
বাংলার মাটিতে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
জেবি