দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও জাসদ এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে ফেনী-১ ( পরশুরাম-ফুলগাজি ও ছাগলনাইয়া) আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও জাকের পার্টির রহিম উল্যাহ ভূঁইয়া।
ফেনী-২ (সদর) আসনে জাকের পার্টির নজরুল ইসলাম। ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল বাশার ও জাকের পার্টির আবুল হোসেন।
মনোনয়ন প্রত্যাহার শেষে ফেনীর তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও স্বতন্ত্রসহ অন্য দলের মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেবি