দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৯ প্রার্থী। রোববার (১৭ ডিসেম্বর) কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থী, জাকের পার্টির পাঁচ প্রার্থী, কৃষক শ্রমিক জনতালীগের একজন, তরিকত ফেডারেশনের দুই আসনের একজনসহ মোট ৯ জন প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারপত্র জমা দিয়েছেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী সাদিয়া সাবা, কুমিল্লা-১ (তিতাস-দাউদকান্দি) আসনের এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ আসনের আব্দুল লতিফ স্বপন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ইঞ্জি. মো. সাইফুল ইসলাম, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মো. শহিদুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের শাহ আলম মোল্লা, কুমিল্লা-৮ ও ৯ আসনের তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ইঞ্জি. মো. সাইদুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি আমরা। এর বাইরে কিছু বলতে নিষেধ করেছে দল।
কেন মনোনয়ন প্রত্যাহার করছেন এমন প্রশ্নে কোনো প্রার্থী উত্তর দেননি। উত্তর দিতে নিষেধ আছে বলে এড়িয়ে যান।
জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত কুমিল্লার ১১ আসনের বৈধ প্রার্থী ৮৮ জন। আজ নয়জন প্রত্যাহার করেছেন।
তিনি আরও বলেন, কুমিল্লার ১৭ উপজেলায় ২৬ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ১১ আসনে ১১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।
জেবি