দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে এসএসসি পরীক্ষার্থী আরিয়ান মণ্ডলকে (১৬) বাড়ি থেকে ধরে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলার আসামি রয়েল শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি দক্ষিণ নড়াইলের নুর ইসলামের ছেলে। শুক্রবার (১৫ ডিসেম্বর) যশোরের কোতোয়ালি থানার রাজাপুরের বাবুর বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আরিয়ান মণ্ডল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর দুপুরের দিকে আসামি তুষার শেখ, রয়েল শেখ, রুমানা পারভীন কেয়া, নিশি ও এস এম পলাশগণ বাড়ি থেকে তাকে অপহরণ করে। তারা ভিকটিম আরিয়ানকে নড়াইল-গোবরা সড়কের মাঝামাঝি কাড়ার বিলে বরেন্দার বটতলা-মুলিয়া পাকা রাস্তার পাশে মুক্তের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়াসহ মারাত্মক জখম করে।
এই ঘটনায় গত ৬ ডিসেম্বর আহতের দাদি মাসুমা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশে মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।
এরই ধারাবাহিকথায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যশোরের কোতোয়ালি থানার রাজাপুর এলাকার তরিকুল ইসলাম বাবুর বসতবাড়ি থেকে আসামি রয়েল শেখকে (৩২) গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামি রয়েল শেখকে (৩২) শনিবার আদালতে সোপর্দ করা হলে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পুলিশ সুপার মো. মেহেদী হাসান বলেন, রয়েল শেখ ওই মামলার দুই নম্বর আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। পুলিশ একজকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জেবি