দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ঐতিহাসিক কাটাখালি ব্রিজসংলগ্ন ‘শহীদ নাজমুল’ চত্বরে মহারশি সাহিত্য পরিষদের আয়োজনে এ সংবর্ধনা ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক তালাত মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় দুই বীর মুক্তিযোদ্ধা মো. লাল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা এলাহি বক্সকে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শামছুল হক শামীমের সঞ্চালনায় সভাপতি জামাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক ড. আব্দুল আলীম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক কবি রফিক মজিদ, মহারশি সাহিত্য পরিষদের উপদেষ্টা আইয়ুব আকন্দ বিদ্যুত, বিশিষ্ট ছড়াকার মোস্তাফিজুল হক ও আশরাফ আলী চারু, সাবেক জেলা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, লেখক ও সাংবাদিক নমশের আলী।
পরে উপস্থিত অন্যান্য কবিদের মধ্যে কবিতা পাঠ করেন, মো. হানজালা, আতাউর রহমান বিন শহিদ, হামিদা ইয়াসমিন, শিখা গোস্বামী প্রমুখ।
জেবি