দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ ঘিওর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোঁকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তারা শেখ (৩০)। তিনি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জমদুয়ারা এলাকার সূর্য শেখের ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইব্রাহিম বলেন, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের জোঁকা এলাকায় পাটুরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ভিলেজ লাইন পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক তারা শেখ।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি