দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় বিয়েবাড়িতে যাওয়ার সময় বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬০) মারা গেছেন। এ সময় আরও তিনজন আহত হন। আব্দুস সালাম জেলার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন আব্দুস সালামের স্ত্রী রওশন আরা ও ছেলে ফুয়াদ। এছাড়া শুকুর আলী নামের অন্য এক যাত্রী গুরুতর আহত হন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করেন। তিনি শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে স্ত্রী এবং ছেলেকে নিয়ে ফুলছড়ি উপজেলার নিজ বাড়িতে আসেন।
শনিবার সকালে একটি ইজিবাইকে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন।
তাদের ইজিবাইকটি তুলসীঘাট এলাকায় পৌঁছলে অন্য একটি ইজিবাইককে দ্রুত অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। ফলে ইজিবাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। আহত হন তার স্ত্রী, ছেলেসহ অন্য আরেকজন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘাতক বাসটিকে আটক ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেবি