দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার দৈখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ৯০১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার দৈখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দুগুরি এলাকার বাসিন্দা সুজন (২১) ও গেন্দুগুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।
বিজিবির দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ জানান, ভোরে সীমান্ত পিলারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একদল চোরাকারবারী কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে। এতে তিন বাংলাদেশি চোরাকারবারী গুলিবিদ্ধ হন। এদের মধ্যে দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কথা হলে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেবি