দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ওই দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মোতালেব প্লাজায় অবস্থিত আমিন জুয়েলার্স নামক দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে।
দোকানটির মালিক সাকায়েত উল্ল্যাহ জানান, তিনি দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে একদল ডাকাত দোকানের গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রায় ৩৫ ভরি স্বর্ণ নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দোকানে কোনো তালা ভাঙার আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, একজন চোর জুয়েলারি দোকানের ভেতরে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে বাইরে আরও লোক ছিল।
ওসি আরও জানান, ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আশা করি দ্রুত এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাত দল। এক সপ্তাহ পার না হতেই আরও একটি ডাকাতির ঘটনায় জেলার র্স্বণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেবি