প্রসূতির মৃত্যু: শাস্তির বদলে পদোন্নতি, অভিযোগ স্বজনের
নোয়াখালীতে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও শাস্তির বদলে তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন বাতিল থাকার পরও অভিযুক্ত দুই চিকিৎসক বেসরকারি হাসপাতালে রোগী