দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১২৫ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের ৯৫টি হাওরের ৯৮১ কিলোমিটার বোরো ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের রাবার ড্যামের পাশের বাঁধে মাটি ফেলে কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী।
এ সময় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেওয়ান মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকরামুল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিলন মিয়া উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের কাবিটা নীতিমালা অনুযায়ী বোরো ফসলরক্ষা বাঁধের ১৫ ডিসেম্বর কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা।
জেবি