দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শুক্রবার (১৫ ডিসেম্বর) নন্দনকানন শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে চিতই পিঠা, ভাপা পিঠা, তাল পিঠা, সেমাই পিঠা, পাকান পিঠা, রসে ভিজা পিঠা-পায়েসসহ ২০ প্রকার পিঠার আয়োজন ছিল।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর মো. রবিউল ইসলাম ও জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু।
এতে নন্দন কানন শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি সুভাষ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নন্দন কানন শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. মায়া রানী বিশ্বাস প্রমুখ।
জেবি