দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া গাইবান্ধা সদর থানার গাড়িচালক ছিলেন। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সুমন মিয়া মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন। এ সময় পুলিশ লাইনস বোর্ড বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়া। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
জেবি