দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহে বিপুল পরিমান পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামে র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে এই পলিথিন জব্দ করে।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মো. ইসতিয়াক হোসেইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুন্নবী ও র্যাব ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তালাবদ্ধ অবস্থায় তিনটি ঘরে অভিযান পরিচালনা করে ১৯০ বস্তা পরিমান পলিথিন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, বাড়ির মালিক আব্দুল কাদের দীর্ঘদিন ধরেই বাড়িতে পলিথিন রেখে ঝিনাইদহের বিভিন্ন বাজারে ও দোকানে বিক্রি করে আসছিলো।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ১৫ (১)(৪)(১৫) ধারা অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জরিমানা করা হয়।
জেবি