দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়ার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে ‘বাংলার স্বাধীনতা; চেতনায় মুজিব’ ম্যুরালের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির মাঠে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে নিয়ে নান্দনিক একটি স্থাপত্য সমৃদ্ধ এ ম্যুরালের উদ্বোধন করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সফল আইজিপি ও কলেজ গভর্নিং বডির সভাপতি একেএম শহীদুল হক বিপিএম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরামিক
বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওয়াজেদ কামাল, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল হক বেপারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার,
ভোজেশ্বর ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরদার। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি