দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় সাবানের ভেতরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা আট হাজার ৫৫০ পিস ইয়াবাসহ বুলবুল আহম্মদ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চকমুক্তার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুলবুল আহম্মদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদে ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ শহরের চকমুক্তার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের একটি বস্তায় লাক্স সাবানের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আট হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধারসহ বুলবুল আহম্মদকে গ্রেপ্তার করা হয়। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি