দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার গাবতলীতে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশের এক এসআইসহ তিন কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দুটার দিকে উপজেলার তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত আরও দুটি হাতবোমা উদ্ধার করেছে।
আহতরা হলেন, গাবতলী মডেল থানা পুলিশের এসআই আব্দুল কুদ্দুস, এএসআই এনামুল হক ও এএসআই জয়দেব কুমার সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বুধবার গাবতলীর হাসপাতাল মোড় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা তিনমাথা মোড়ে আসার পরেই পুলিশ সদস্যদের দেখতে পেয়ে হাতবোমার বিষ্ফোরণ ঘটান। এতে দায়িত্বরত তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আসার আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সটকে পরেন।
অভিযোগ অস্বীকার করে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে তিনমাথা মোড়ের দিকে যাচ্ছিল। পুলিশের সঙ্গে থেকে আওয়ামী লীগ নেতারা হাতবোমার বিষ্ফোরণ ঘটান। বিএনপির কেউ এ ঘটনা ঘটাননি।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা তাদের অবরোধ কর্মসূচি থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিষ্ফোরণ ঘটায়। এ সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি