দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) জাহাজ। তিন হাজার ৩০০ মেট্রিক টন তরল গ্যাসবাহী এই জাহাজটির নাম 'এমভি বসুন্ধরা এলপিজি চাতকী'।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে বন্দরের ইনার এ্যাংকোরেজে বসে এই জাহাজটির গ্যাস খালাস কার্যক্রম শুরু হয়। বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে গ্যাস পাঠানো হচ্ছে ঢাকায়।
বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি সোমবার (১১ ডিসেম্বর) বন্দরের ইনারে এসে পৌঁছায়। পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা ৫.৬ মিটার থাকায় স্বল্প সময়ে পণ্য পৌঁছানো সম্ভব হবে। যে কারণে এই জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে।
এর আগে দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি মাদার ভ্যাসেল থেকে এসব গ্যাস নিয়ে আসে এই জাহাজটি।
জেবি