দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে অজ্ঞাতনামা পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে স্থানীয়রা সৈকতের বালিয়াড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান জানান, উদ্ধার মরদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই। তার পরনে জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ জানান, মরদেহটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান।
জেবি