দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি।
বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলার গাউছিয়া-কাঞ্চন এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাজিব বিশ্বাস (৩২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের নওগাঁও গ্রামের রামকুমার বিশ্বাস ছেলে। পেশায় তিনি একজন ওয়ার্কসপ কারখানার কর্মচারী।
আহত ব্যক্তির নাম মোসলেউদ্দিন। তিনি নিহত রাজিব বিশ্বাসের ওয়ার্কসপ কারখানার মালিক।
নিহতের স্বজনরা জানান, রাজধানীর একটি ওয়ার্কসপ কারখানার কাজ করেন রাজীব। সকালে কারখানার মালিক মোসলেউদ্দিনকে সঙ্গে নিয়ে নরসিংদী যাওয়ার জন্য মোটরসাইকেলে করে রওনা হন। তাদের মোটরসাইকেলটি এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজীবের। অপর আরোহী মোসলেউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাজীবের মরদেহ উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের ভুলতা ফাঁড়ির পরির্দশক আলী আশরাফ মোল্লা জানান, ঘটনাস্থল থেকে নিহত রাজীবের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কাভার্ডভ্যানটি ঘটনার পরপরই পালিয়ে যায়। ওই কাভার্ডভ্যানসহ চালককে সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জেবি