দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জমিসংক্রান্ত বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে চাচাতো ভাইয়ের কিল-ঘুসিতে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, নিহত সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই সোহেল রানার মধ্যে বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জমিটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
বুধবার সকালে সোহেল রানা বিবাদমান জমিতে খুটি পুঁততে গেলে সাইফুল ইসলাম তাকে বাধা দেন। এতে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে সাইফুলকে জমিতে ফেলে কিল-ঘুসি মারতে থাকে। পরে স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ গিয়ে ক্লিনিক থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
জেবি