দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল সরকারি কলেজের মধ্যবর্তী সড়কে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বেশ কিছু আসন পুড়ে গেছে।
পুড়ে যাওয়া বাসের চালক রাসেল মিয়া বলেন, সাভার থেকে যাত্রী নিয়ে সদরঘাটে দিকে যাচ্ছিলাম। কবি নজরুল কলেজের সামনে আসার পর যাত্রী নামানোর জন্য বাসটি থামানো হলে বাসে থাকা যাত্রীরা আগুন আগুন বলে চিৎকার করে ওঠে।
এ সময় দ্রুত বাসে থাকা যাত্রীরা নেমে যান। পরে আশেপাশে থাকা মানুষজন পানি দিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসে আগুনের খবর শুনে পুলিশ, আনসার ও র্যাবের একটি দল ঘটনাস্থলে আসে।
সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশনস) মো. মামুন বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। আগুন স্থানীয়রাই আগুন নিভিয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
ডিপি/