• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ

তৈমুরের হলফনামায় থাকা ‘নির্মাণাধীন’ বাড়িতে ভাড়াটিয়া

দেশ টিভি ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৩, ২২:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। ছবি: ফাইল
নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। ছবি: ফাইল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে এবার সবচেয়ে বড় চমক দেখা যাবে নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জে। এখানে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে থাকছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তৈমুর আলম খন্দকার এক সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি নতুন রাজনৈতিক দল তৃণমূল বিএনপির মহাসচিব।

নারায়ণগঞ্জের নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গেল ২৯ নভেম্বর নির্বাচন কমিশনে দেওয়া হলফনায় তিনি উল্লেখ করেন, বাড়ি ও অ্যাপার্টমেন্ট বা দোকান ভাড়াসহ অনান্য বাবদ ৭ লাখ ৭২ হাজার ৮৩৯ টাকা বার্ষিক আয় তার। শেয়ার সঞ্চয়পত্র বা ব্যাংকে আমানত আছে ৪৬ হাজার ৪০৯ টাকা। আইনজীবী হিসেবে তার বার্ষিক আয় ৪ লাখ টাকা।

তৈমুরের কাছে এখন নগদ ৬ লাখ ৫১ হাজার ৫০২ টাকা আছে। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৬ লাখ ৬৮ হাজার ৪৯৮ টাকা।

এছাড়া তৈমুর আলম খন্দকার রাজউকের পাঁচ কাঠা জমির মালিক। যেখানে কোনো স্থাপনা নেই। আর নারায়ণগঞ্জে ২৭৬ বর্গমিটারের নির্মাণাধীন একটি বাড়ি রয়েছে তার। রাজধানীর তোপখানায় ৭৪.৩৪ বর্গমিটারের একটি স্পেসের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, তৈমুরের দেওয়া হলফনামায় তিনি নারায়ণগঞ্জের যে বাড়িটিকে নির্মাণাধীন দেখিয়েছেন সেখানে এখন ভাড়াটিয়া থাকেন।

সাততলা ওই বাড়ির তিনতলা পর্যন্ত ভাড়াটিয়া ও তৈমুর আলম খন্দকারের পরিবার বসবাস করেন। বাড়িটির নিচতলায় মজলুম মিলনায়তন। এমনকি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ওই বাড়ি থেকেই তিনি নির্বাচনি কার্যক্রম পরিচালনা করেন।

তবে তৈমুরের রূপগঞ্জের পৈত্রিক বাড়ির অংশের কথা হলফনামার কোথাও তিনি উল্লেখ করেনি। অথচ তিনি নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জ থেকে নির্বাচন করছেন।

২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তৈমুর আলম খন্দকার উল্লেখ করেছিলেন, বাড়ি ও অ্যাপার্টমেন্ট বা দোকানভাড়াসহ অনান্য বাবদ ৫ লাখ ৭৪ হাজার ১৪১ টাকা রয়েছে।

শেয়ার সঞ্চয়পত্র বা ব্যাংকে আমানত আছে মাত্র আড়াই হাজার টাকা। আইনজীবী হিসেবে তার বার্ষিক আয় ২ লাখ ২৫ হাজার টাকা। তার কাছে নগদ টাকার পরিমাণ ছিল ৫ লাখ টাকা। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমানো কোনো টাকা ছিলো না তার।

এছাড়া রাজউকের পাঁচ কাঠা জমি, নারায়ণগঞ্জে ২৭৬ বর্গমিটারের নির্মাণাধীন একটি বাড়ি, যৌথ মালিকানায় ৩১৪ বর্গমিটারের একটি ফ্ল্যাটের কথা হলফনামায় জানানো হয়। যৌথ মালিকানায় কৃষি জমির পরিমাণ উল্লেখ করা হয় ২০০ শতাংশ ও অকৃষি জমির পরিমাণ লেখা ছিল ৩০ শতাংশ।

হলফনামার তথ্য অনুসারে, গত একবছরে তৈমুর আলম খন্দকারের নগদ টাকা, ব্যাংকে জমা করা অর্থসহ অস্থাবর সম্পদ বেড়েছে। পাশাপাশি বার্ষিক আয় বেড়েছে দেড় গুণ।

তবে টাকা ও সম্পদ বাড়ার পেছনের কারণ জমি বিক্রি বলেও জানান তৈমুর আলম খন্দার। তিনি বলেন, আমার ও আমার স্ত্রীসহ যৌথ মালিকানায় থাকা জমি বিক্রি করা হয়েছে। তাই নগদ টাকা ও ব্যাংকে জমা অর্থ বেড়েছে। এছাড়া আমার দুই মেয়ের মধ্যে একজন আমেরিকা ও অন্যজন লন্ডন থাকে। তারা বিদেশ থেকে টাকা পাঠায়। আর রূপগঞ্জের বাড়ি পৈত্রিক ভিটা, যা এখনও বাপ-দাদার নামেই আছে।

নারায়ণগঞ্জের বাড়ি ভাড়া দিয়ে কেন নির্মাণাধীন দেখানো হলে জানতে চাইলে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, সাততলার মধ্যে নিচতলা মিলনায়তন আর বাকি ছয়তলার মধ্যে ৪ ও ৫ তলা এখনও নির্মাণাধীন। আর একটি তলায় আমি থাকি ও অন্যটি ভাড়া হলেও টেক্স ফাইলে উল্লেখ করা আছে বাড়িটি নির্মাণাধীন। টেক্স ফাইলে যেহেতু বাড়িটি এখনও নির্মাণাধীন, তাই হলফনামায়ও তা উল্লেখ করা হয়েছে।

ডিপি/টি

  • নারায়ণগঞ্জ
  • তৈমুর আলম খন্দকার
  • তৃণমূল বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
নৌকার ক্যাম্প পোড়ানো ‘দুঃসাহস’, গ্রেপ্তারের দাবি আইভীর 
নৌকার ক্যাম্প পোড়ানো ‘দুঃসাহস’, গ্রেপ্তারের দাবি আইভীর 
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।