দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাজাহান আলী (৫০) নামের এক মোটরাসাইকলে আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কের মাইলাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হয়েছেন।
নিহত শাজাহান আলী শিবালয় উপজেলার ছোট শাখরাইল এলাকার লালন মৃধার ছেলে। তিনি বেসরকারি এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশনের ঘিওরে কর্মরত ছিলেন।
আহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গার পূর্ব নোয়াপাড়ার মনিরুল ইসলাম (৩৮), ঘিওরের মাইলাগী এলাকার জুলহাস মিয়া (১৯) এবং একই এলাকার ফিরোজ মিয়া (২২)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, বিকেলে শাজাহান মিয়া ও মনিরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ফিল্ড পর্যায়ে কাজ করতে যাচ্ছিলেন। কিন্তু মাইলাগী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাজাহান মিয়া নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
জেবি