দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মশালমিছিল করেছে ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবারের (১৩ ডিসেম্বর) অবরোধ সফল করতে এ মিছিল করে তারা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত আটটার দিকে শহরের খেয়াঘাট সড়কে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য অবস্থান করেন। পরে মিছিল নিয়ে খেয়াঘাট সড়কে বিক্ষোভ প্রদর্শন করে শেষ হয়।
এ সময় মিছিলকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
ঝটিকা মিছিলটি চরনোয়াবাদ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এদিকে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল দেখা গেছে।
এর আগে ১১তম অবরোধের প্রথম দিন সকাল থেকেই দেখা গেছে জনজীবন স্বাভাবিক।
দূরপাল্লার রুটের বাস না চললেও স্বাভাবিক ছিল অভ্যন্তরীণ রুটের বাস এবং সব রুটের লঞ্চ চলাচল। অবরোধের প্রভাব না থাকায় কর্মজীবী মানুষদের বের হতে দেখা গেছে। শহর ছিল ব্যস্ততম।
জেবি