দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কয়লার ডিপুসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা হতে পড়ে নিখোঁজ ১২ বছরের শিশু তাহসিনের লাশ মিলল ৬৪ ঘণ্টা পর।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। সকালে শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে সকাল সাড়ে সাতটায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটিকে উদ্ধার করেন।
নিখোঁজ তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, খবর পাওয়ার পর সকাল সাড়ে নয়টার দিকে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি