দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রাষ্ট্রপতির তিন দিনের জন্য অবকাশযাপনে আসার সফর হঠাৎ করে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এর আগে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতি।
জেবি/এইউ