দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের মনিরামপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলায় টুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জাবের হোসেন (৩)। সে ওই গ্রামের সাহাবুর খানের ছেলে।
শিশুটির চাচাতো ভাই এনামুল হক জানান, জাবের সকালে বাড়িতে খেলা করছিল। একসময় তাকে বাড়িতে দেখতে না পেয়ে শিশুটির মা সোহাগী খাতুন খুঁজতে শুরু করে।
এরই মধ্যে শিশু জাবেরকে প্রতিবেশী আব্দুল আজিজ খানের পুকুরে ভাসতে দেখে চিৎকার দেন। পরে তাকে উদ্ধার
উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, শিশু জাবেরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি