দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চেক জালিয়াতির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে একটি পরিবার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ভুক্তভোগী বাঘারপাড়া উপজেলার রায়পুর এলাকার প্রবাসী মো. ইমরুল হোসেনের স্ত্রী রুমি খাতুন বলেন, একই উপজেলার হিংগারপাড়া এলাকার ছাত্তার বিশ্বাসের ছেলে মঞ্জুর হাসান অপুর এজেন্ট মোবাইল ব্যাংকের দোকান রয়েছে।
তিনি বিভিন্ন সময়ে রুমি খাতুনের স্বামীর পাঠানো টাকা তুলে দিতেন। একপর্যায়ে অপু তার সরলতার সুযোগ নিয়ে ব্যাংক থেকে লোন তুলে দেওয়ার নাম করে খালি চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। লোন পাওয়ার জন্য জমির দলিলও অপুর কাছে জমা রাখে। পরবর্তীতে ব্যাংকের লোন না তুলে ঘুরাতে থাকে। শেষে রুমি খাতুনের নামে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি বাঘারপাড়া আদালত যশোরে অপু চেক জালিয়াতির ১০ লাখ টাকার মামলা করেন।
তিনি এই মিথ্যা মামলা ও হয়রানি থেকে তার পরিবারকে অব্যাহতি এবং প্রতারক অপুর বিচারের দাবি করেন। এ বিষয়ে জানতে মঞ্জুর হাসান অপুর মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
জেবি