দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরে সিটি কাঁচা বাজারে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় পাঁচ দোকানিকে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহপরিচালক মো. বোরহান উদ্দিন এ জরিমানা করেন।
তিনি বলেন, সোমবার রংপুরের একমাত্র বৃহৎ কাঁচা বাজার সিটি কাঁচা বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে আনসার ব্যাটেলিয়নের সদস্যরা।
এফএইচ