দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্টেক হোল্ডারদের নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সোমবার (১১ ডিসেম্বর) এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বডুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। সভায় চলমান অস্থির পেঁয়াজের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাইকারি-খুচরা বিক্রেতা সকলেই দৃশ্যমান স্থানে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। প্রশাসন ও তদারকি টিমের সদস্যদের কাছে ক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হলে ভাউচার দিতে অসম্মতি জানালে এবং অযৌক্তিক লাভে পেঁয়াজ বিক্রয় করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি