দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করার অপরাধে সাবুল ইসলাম সাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাবু ভাটই গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) বিকেলে শৈলকূপার ভাটই বাজারে একদল যুবক নৌকা প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাবুলের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
জেবি