দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ দুই শিশু জাফরান (৫) ও মায়ানের (৮ মাস) পা কেটে ফেলতে হয়েছে। মা মনি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাফরান ও জায়ানের বাবা রবিন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে জাফরান মায়ানের চার পা কেটে ফেলতে হয়েছে। তাদের মায়ের অবস্থা আশঙ্কাজনক। তারও একটি পা কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) ভোরে পৌরসভার চার নম্বর ওয়ার্ডে তোতা খাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ভালুকা খাদ্য গুদামের কর্মচারী রবিন মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন রাতে রবিন মিয়া রাতে স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে ডিউটি করতে যান। বাড়িতে মনি আক্তার দুই সন্তানকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যান।
ভোরে ঘর থেকে মনি আক্তারের চিৎকার ও তার ঘরে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আহত অবস্থায় তিনজনকে ভালুকা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে দগ্ধ দুই শিশুসহ তিনজনকে সেখানে ভর্তি করা হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সকল আসবাবপত্রও পুড়ে গেছে।
জেবি