দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভেন্নাবাড়ি মহাজন বাড়ি ব্রিজ এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, পূর্বের একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে ১০-১৫ বছর আগে থেকে চলে আসা দ্বন্দ্বকে কেন্দ্র করে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার সেকেন্দার মোল্লা ও ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার মিটু মোল্লা গ্রুপের লোকজন প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।
জেবি