দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে কাঠ ইটের গুঁড়া দিয়ে খাবারের বিভিন্ন মশলা তৈরি করায় একটি কারখানা সিলগালা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এরই একপর্যায়ে শহীদগঞ্জ এলাকার 'রায় মশলা কারখানা'য় অভিযান পরিচালনাকালে দেখা যায়, সেখানে কাঠের গুঁড়া, চাউলের কুড়া ও ইটের গুঁড়া মিশ্রণ করে বিভিন্ন ধরনের গুঁড়া মশলা তৈরি করা হচ্ছে। এতে তাৎক্ষণিক সেই কারখানাকে সিলগালা করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। পুলিশ লাইন সিরাজগঞ্জের সহায়তায় অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
জেবি