দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী
রোববার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. এওর মিয়া (৩৩)। তিনি দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পেশায় তিনি একজন পশু চিকিৎক ছিলেন।
আহত আকিক মিয়া (২৮) আক্তাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ও পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ও ডাবরগামী মোটরসাইকেলটি সিচনি পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজন যাত্রী গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাত সাড়ে ১২টার দিকে এওর মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
জেবি