দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার (ওসি) পরিচয়ে টাকা দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) তাকে নাটোর আদালতে পাঠানো হয়। সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের চাঁদের আলীর ছেলে।
লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, লালপুর থানায় তিনি নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর তার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করা হয়।
পরে অভিযোগ পাওয়ার পর রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রানার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিমকার্ড ও স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেল রানা লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করার কথা স্বীকার করে। এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
জেবি/এম