দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ছয় জেলে জীবিত উদ্ধার হলেও এক জেলে নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম মৃদুল দাস (২০)। তিনি উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
ওই সময় একটি ট্রলারে সাতজন জেলে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। বলগেটটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয়।
এতে জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত উদ্ধার করে। তবে মৃদুল নামে এক জেলে নিখোঁজ রয়েছে।
তিনি আরও বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।
জেবি