দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তরাঞ্চলের অন্যান্য এলাকার মতো নাটোরেও ঠান্ডার সঙ্গে কুয়াশা ঝেঁকে বসছে। কুয়াশা স্থায়ী হওয়ায় সূর্যের মুখ দেখা যাচ্ছে একটু বেলা হলে। ফলে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে সমস্যায়।
কৃষকরাও ভোরে মাঠে কাজে যেতে পারছে না। সকাল ১০টা থেকে ১১টা হয়ে যাচ্ছে। তারা বলছেন দুই দিনের বৃষ্টির পর কুয়াশায় ঢেকে গেছে পুরো এলাকা।
এর সঙ্গে বেশ ঠান্ডা পড়েছে। ফলে তাদের কাজে বের হতে দেরি হওয়ায় অনেক ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাটে লোক চলাচল কম থাকায় দোকানিরা দোকান খুলছেন দেরিতে। তেমন বেচা-বিক্রিও হচ্ছে না। এছাড়াও হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ায় সবারই সর্দি-কাশিসহ নানা অসুখ দেখা দিচ্ছে।
জেবি