দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের আনোয়ারায় এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (১০ ডিসেম্বর) উপজেলার সরকার হাট বাজারের আল আমিন ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফজলুল কাদের মাস্টার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত গুরা মিয়ার ছেলে। এ বিষয়েব তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
নিজাম উদ্দিন নামের এক ইউপি সদস্য জানান, টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে কয়েকজন মুখোশধারী যুবক তাকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তৈলারদ্বীপ এলাকায় ফজলুল কাদের মাস্টারের একটি গরুর ফার্ম রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন।
টাকাগুলো সিরাজগঞ্জে পাঠানোর জন্য তিনি ব্যাংকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জেবি