দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি ইয়াবা তৈরির উপাদান (অ্যামফিটামিন) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১০ ডিসেম্বর) সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজার এলাকা থেকে কুষ্টিয়া থেকে আসা একটি বাস থেকে এই অ্যামফিটামিন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে।
বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, কুষ্টিয়া থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশে মাদক নিয়ে আসার গোপন সংবাদের সূত্র ধরে ভাটিয়ারী এলাকায় যাত্রীবাহী বাসটি থামানো হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে দুই কেজি অ্যামফিটামিন উদ্ধার করা হয়। জব্দ অ্যামফিটামিন মালিককে পাওয়া যায়নি।
জেবি