দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাতারাতি পেঁয়াজের দাম দ্বিগুণের মতো বেড়ে যাওয়ার পর অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে রোববার (১০ ডিসেম্বর) বিকেলে রংপুর সিটি কাঁচাবাজারে অভিযানে নামে ভোক্তা অধিকার।
অভিযানকালে পাকা রশিদের সঙ্গে এলসি পেঁয়াজের মূল্যের সামঞ্জস্য না থাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হ্যান্ড মাইকে ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দেয়। এ খবরে ওই দোকানে কিছুক্ষণের মধ্যেই সব পেঁয়াজ বিক্রি শেষ হয়ে যায়
হঠাৎ এ অভিযানে অনেক বিক্রেতা দোকান ফেলে পালিয়েও যান। এরপর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনাকালে কম দামে কেনা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় বেশ কয়েকজনকে ব্যবসায়ীকে সর্তক করে সংস্থাটি।
এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজাহারুল ইসলাম।
জেবি